1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

নওগাঁর মান্দায় কাঠের ফার্নিচারে অগ্নিসংযোগের ঘটনায়  ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

নওগাঁর মান্দায়  কাঠের ফার্নিচার দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানের আসবাব ও কাঠামো পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক।

ভুক্তভোগী মো. ছাইদুর রহমান প্রাং (৬০) উপজেলার ১২ নং কাশোঁপাড়া ইউনিয়নের ভরটুকাঠেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক পাঁচটার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন ১৬ ফেব্রুয়ারি ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে তাঁর চাচাতো ভাই মো. শাহিন আলম (৩০) এসে খবর দেন, তাঁর ফার্নিচার দোকানে আগুন জ্বলছে।

খবর পেয়ে তিনি স্ত্রী ও স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দা মো. আতিকুর রহমান (২৫), মো. শাহিন হোসেন (৩০) ও মো. মেহের আলী (৫০)সহ পাড়ার লোকজনের সহযোগিতায় দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দোকানমালিকের দাবি, আগুনে দোকানে থাকা তিনটি খাট, দুটি শোকেস, দুটি ড্রেসিং টেবিলসহ বিপুল পরিমাণ কাঠ ও প্রস্তুত আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে ১৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে ১৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটার মধ্যে যেকোনো সময় দোকানে আগুন দেয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর