1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগমারায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগমারা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগমারায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১:৩০ ঘটিকার সময় হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয় । মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষন ও দেশব্যাপী নারী নির্যাতন ও স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে মূলত রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের ছাত্র দলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত দেশব্যাপী নারীদের উপর সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারের প্রতিবাদে হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন।

কর্মসূচিতে বাগমারা উপজেলা ছাত্রদলের ব্যানারে এ সময় উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মো কামরুল হাসান, নাভিদ উল ইসলাম, আতিকুর  ছাত্রদল নেতা মো রাকিবুর রহমান, মো আসিফ হোসেন, মো সোহেল রানা সহ স্থানীয় জনতা ও অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর