1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

জলঢাকায় সাংবাদিক স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব সংবাদ দাতা :

নীলফামারী জলঢাকায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বর্নালি আক্তার স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। সোমবার দুপুরে জিড়ো পয়েন্ট মোরে রিপোর্টর্স ইউনিটির আয়োজনে ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ (সুমন) সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ সাধারণ সম্পাদক জসিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য সহিদুল ইসলাম, সাংবাদিক হাছানুজ্জামান সিদ্দিকী, এনআই মানিক প্রমূখ। বক্তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। উল্লেখ্য গত ৮জুলাই বুধবার রাতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির উপর লক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে তার লোকজন হামলা চালায় এবং হেনস্থা করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটির কার্যনির্বাহী সদস্য মজিবর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর