1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ; অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের বিরুদ্ধে প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণী মারা গেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চন্দ্রার মান্নান প্লাজার আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন:

রাজশাহীর বাগমারা উপজেলার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহন ও ভিকটিম দুজনেই আশুলিয়া এলাকায় থাকতেন এবং তাদের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। হোটেলে একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে রাতে তারা একটি ফার্মেসিতে যান, কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খারাপ দেখে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে অ্যাম্বুলেন্স চালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে গাড়ি ঘুরিয়ে মেয়েটির মরদেহ ও আসামিদের টাঙ্গাইল মির্জাপুর থানায় পৌঁছে দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর