1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

অবৈধ মাটি খননে অভিযান: বাগমারায় ৪ এক্সকাভেটর অকেজো

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে কৃষি জমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কাটা ও বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি, ২৬) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার আঙ্গরা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। অভিযানে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ঘটনাস্থলে থাকা ০৪ (চার)টি ভেকু (এক্সকাভেটর) মেশিন অকেজো করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সংশ্লিষ্ট কোনো দুষ্কৃতকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিল নামের এক ব্যক্তি পিতা: আব্দুস সামাদ, ঠিকানা: ঝাড়গ্রাম, ঝিকরা, বাগমারা, রাজশাহী এই আইনবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বড় বিহানলী ইউনিয়নের “ভেকু বাবলু” নামের আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার কথাও স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর