1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুড়িগ্রামে বাড়ির পাশেই মিললো ৯ম শ্রেণির স্কুলছাত্রীর লাশ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৯ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:

কুড়িগ্রাম সদর উপজেলায় ফসলি জমি থেকে জান্নাতি (১৫) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) সকাল ৮টার দিকে উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতি স্থানীয় কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং কৃষক জাহিদুল হকের মেয়ে।
পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজন জানান, নিহত জান্নাতি রাতে ঘরেই ছিল। পরে সকালে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পরে বলে ধারণা করছে নিহতের পরিবার।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর