1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দূর্গাপুরে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র অপসারণে মানববন্ধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

দূর্গাপুরে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র অপসারণে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অনিয়ম দূর্নীতিসহ ডিলার নিয়োগ বাতিল ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন’কে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) দুপুর দুই ঘটিকার সময় দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়নের নাফিস এন্টার প্রাইজ এর প্রোপাইটর সাব্দুল আলী জুয়েল, সিয়াম এন্টার প্রাইজের প্রোপাইটর আনিসুর রহমান, শ্যামপুর বাজার কেন্দ্রের  মোফাজ্জল হোসেন, মেসার্স অনু টেডার্স এর আফাজ উদ্দিন, ৬নং মাড়িয়া ইউপি এর মেসার্স সরকার এন্টার প্রাইজের, শামসুল হক সরকার, মেহেদী এন্টার প্রাইজ এর আঃ সালাম খন্দকার, ৭নং জয়নগর ইউনিয়নের মেসার্স হিমেল স্টোর এর মোস্তাফিজুর রহমান, ৪নং দেলোয়াবাড়ি ইউপি এর সাইদুর এন্টার প্রাইজের সাইদুর রহমান, ৫নং ঝালুকা ইউপি দুলাল এন্টার প্রাইজ এর মোঃ দুলাল, ৩নং পানানগর ইউনিয়ন এক লিটার এন্টার প্রাইজের জাহাঙ্গীর সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ, ভুক্তভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দূর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা ফুড অফিসার মোহাম্মদ আলী, উপজেলা এলজিডি অফিসার মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা সমাজ সেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ এর মাধ্যমে আমাদেরকে ডিলার নিয়োগ দিবে বলে বড় বড় মাছ, খেজুরের গুড়,গরুর দুধ, ডিম,নিত্য প্রয়োজনীয় বাজার করে নিয়েছে।
গত দুই সপ্তাহ পূর্বে ওই তিন কর্মকর্তা আমাদের বলেন, যেহেতু খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সেহেতু আপনাদেরকে মাথাপিছু ১ লক্ষ টাকা করে দিতে হবে বলে দাবি করেন। আমরা টাকা দিতে না পারার কারণে আমাদেরকে ডিলার নিয়োগ দেওয়া হয় নাই। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর কাছে খাদ্য বান্ধব কর্মসূচিরর অবৈধ ডিলার নিয়োগ বাতিলের জন্য লিখিত অভিযোগ করেছি এবং মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ডিলার নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্য,  অবৈধ ডিলার নিয়োগ বাতিল করন সহ উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনকে অপসারণের দাবি জানিয়েছি।
এসব বিষয়ে কথা বলতে দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন কে একাধিকবার ফোন দিলেও  তিনি ফোন রিসিভ করেননি । তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক আফিয়া আখতারকেও একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর