1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জলঢাকায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

গ্রাম বাংলা নিউজ ডেক্স:

নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি, স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণ। অবিভাবক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৪ মে) উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল নানা অভিযোগসংবলিত ব্যানার ও ফেস্টুন। পরে তারা ইউএনও বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করে।

অভিযোগকারীরা জানান, প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম প্রতিষ্ঠান পরিচালনায় স্বেচ্ছাচারিতা, অর্থনৈতিক অনিয়ম, অনৈতিক আচরণ, বৈষম্যেসহ নানা প্রকার দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্মারকলিপিতে প্রধান শিক্ষক অপসারণ, তার বিরুদ্ধে তদন্ত ও যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগমের মন্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানিয়েছেন, স্মারকলিপি পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর