1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মোহনপুরে কলেজ ছাত্রদলের সেক্রেটারি হলেন একজন নারী শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাজশাহীর প্রথম কোন নারী শিক্ষার্থী (ধোপাঘাটা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান রহমান নিশাদ) কে কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাজশাহী জেলা ছাত্রদলের আওবায়ক এমএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ধোপাঘাটা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের মোঃ নোমান শাহ্কে সভাপতি এবং মোসাঃ আন্জুমান রহমান নিশাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদ হাসান লিখন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিশির, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ জয়, সদস্য মোঃ রিফাত মাহমুদ, মোঃ মাসুদ রানা, মোঃ সবুজ, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ লিয়ন এবং মোঃ সাকলাইন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর