1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় মামলা করলেন খাদ্য পরিদর্শক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত



রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ হাজার ৩১০ কেজি চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে একজনকে এজাহারনামীয় এবং আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন।
এর আগে গত শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজার কুতকুতি তোলা মোড় এলাকায় সাজাদুল হক মন্ডলের মার্কেটের দুটি গোডাউনে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
জানান যায়,উপজেলার যাত্রাপুর গ্রামের জাহাঙ্গীর আলম বাবু (৪২) ওই মার্কেটে গোডাউন ভাড়া নিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল কিনে ব্যবসা করে আসছিলেন। গত শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান গোপন সংবাদে জানতে পারেন কয়েকজন ব্যবসায়ী এসব সরকারী চাল কিনে গোডাউনে মজুত রেখেছেন,এমন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটে সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত অভিযান পরিচলনা করেন। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান ও থানাপুলিশ সঙ্গে ছিলেন। অভিযানে দুই গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল উদ্ধার করেন। অভিযান চলাকালে চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ সবাই পলাতক ছিলেন। পরে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে নিয়ে যাওয়া হয়। এঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে রোববার সন্ধায় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর