1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎দুর্গাপুরে সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

দুর্গাপুর (রাজশাহী) থেকে জাহাঙ্গীর আলম আকাশ:

রাজশাহী দুর্গাপুরে আওয়ামীলীগের দোসর সাংবাদিক শাহাবুদ্দিন এর চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে (২৭ এপ্রিল) শনিবার বিকাল সাড়ে ৪ টায় দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৭ এপ্রিল) বিকালে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দুর্গাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া চত্তরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম সদস্য সাইদুর রহমান মন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আঃ আজিজ মন্ডল, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা মৃধা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মাসুম, জেলা যুবদলের সদস্য মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জয়নাল, সদস্য সচিব রেন্টু এছাড়াও উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে সাংবাদিক শাহাবুদ্দিন উপজেলা ও পৌরসভা বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মিথ্যা অপপ্রচার চালিয়ে কিছু বক্তব্য প্রচার করে এতে বিএনপি নেতাদের দৃষ্টিগোচর হয়।তারই প্রেক্ষিতে প্রতিবাদ স্বরুপ (২৭ এপ্রিল) শনিবার বিকাল সাড়ে ৪ টায় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর