1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫১৮ বার পঠিত




দূর্গাপুর প্রতিনিধি (রাজশাহী)
মোঃ জাহাঙ্গীর আলম আকাশ


রাজশাহীর দুর্গাপুরে পানবরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়া একটি পানবরজের পাশে এ ঘটনা ঘটে। রাসেল মোল্লা (২৫) উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা।

পরিবার ও স্থানীয়রা জানায়, রাসেল একজন ভালো ছেলে ছিলো। তার নিজের জমিতে পানবরজ আছে। হঠাৎ গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাসেল নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শনিবার সকালে তার চাচা আব্বাস মোল্লার পানবরজে বাঁশের সাথে নিখোঁজ রাসেলের ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায় এলাকাবাসী।

নিহতের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন,রাসেল মোল্লা ভালো ছেলে ছিল সে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল, তাকে রাতের কোন এক সময় কেউ হত্যা করে তার লাশ পান বরজের সঙ্গে ঝুলিয়ে রাখে । হত্যাকারীদের খুজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেল একজন পানচাষী ছিলো তাদের সুখী পরিবার। সহজ সরল একজন যুবক। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা শোনা যায়নি যে তাকে কেউ হত্যা করতে পারে।

শনিবার সকালে এলাকাবাসী প্রথমে পানবরজে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা মুঠোফোন বলেন, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর