1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে এক রাতে সাত শ্যালোর পাম্প চুরি,বিকাশে টাকার দাবী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্টার ঃ

বগুড়ার আদমদীঘিতে একই রাতে মরিচ ক্ষেতে পানি সেচের জালানি চালিত শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র পাম্প ফেরত দেয়ার জন্য মোবাইল ফোনে ৩ হাজার টাকা করে দাবী করেছে বলে ক্ষতিগ্রস্থ মরিচ চাষী জানান। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) দিবাগত রাতে আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের পুর্ব মাঠে এ চুরির ঘটনা ঘটে।
আদমদীঘির শিবপুর গ্রামের ক্ষতিগ্রস্থ মরিচ চাষী মাসুদ মন্ডল জানান, তারা প্রতি বছর মরিচ চাষ করে আসছেন। মরিচ ক্ষেতে পানি সেচের জন্য জালানি চালিত শ্যালো মেশিন স্থাপন করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোরচক্র তারসহ একই গ্রামের মরিচ চাষী সোহাগ প্রামানিক, হুপি প্রামানিক, আব্দুল জলিল, আফছার আণী, আনোয়ার হোসেন, একডিল প্রামানিকসহ ৭ জন মরিচ চাষীর আবাদে সেচ দেয়া শ্যালো মেশিনের পাম্প চুরি করে নিয়ে যায়। চোরচক্র পাম্প চুরি করে নিয়ে গিয়ে সেখানে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। মরিচ চাষীরা যোগাযোগ করলে তাদের নিকট থেকে পাম্প প্রতি ৩ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা দাবী করা হয়। তাদের দাবীর টাকা দিলে চোরাই পাম্প ফেরত দেয়া হবে বলে চোরচক্র জানায় বলে মরিচ চাষীরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর