1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

‎​লালমনিরহাট প্রতিনিধি।।
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের প্রকৃত ভিত্তি রচিত হয়েছে। দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অনবদ্য অবদান এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

‎​রোববার (২১ জুন) লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৩ হাজার ৯৬২ টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত ভবনের দৃষ্টিনন্দন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই শেষ কথা নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎​
‎অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষক-কমিটিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

‎​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলম।

‎​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর