1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত


বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান। সোমবার (১৫ জুন) কলেজের অধ্যক্ষ এরশাদ আলীর অবসর গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

জানা গেছে, আব্দুস সোবহান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষাদান এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৯৭ সালে ভবানীগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে তিনি উপাধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন।

প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। কলেজের একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকরা আশা প্রকাশ করে বলেন, আব্দুস সোবহানের নেতৃত্বে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার মান উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণের পর আব্দুস সোবহান বলেন, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে কাজ করে যাব। কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, কলেজের অধ্যক্ষ এরশাদ আলী গত ১৪ জুন অবসরে গেলে কলেজের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপাধ্যক্ষ আব্দুস সোবহানকে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর