1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত


‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি:

‎ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম সবুজ।

‎​শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ ব্যালট বাক্সে পেয়েছেন ২৬৮ ভোট। অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান পেয়েছেন ২১৫ ভোট। অর্থাৎ ৫৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে সেলিম সবুজকে বিজয়ী ঘোষণা করা হয়।

‎​এর আগে সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তীব্র গরম উপেক্ষা করে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫৭৬ জন ভোটারের মধ্যে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।

‎​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ২টি সহ-সভাপতি ও ১৫টি পরিচালক পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ফলে আজ কেবল শীর্ষ সম্মানজনক সভাপতি পদটিতেই এই তুমুল ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয়।

‎​বিজয় লাভের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ উপস্থিত সাংবাদিকদের বলেন, লালমনিরহাট জেলার সর্বস্তরের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে আমাকে যে রায় দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অতিসত্বর সাধারণ ব্যবসায়ীদের সাথে বসে তাঁদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো শুনবো এবং অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের উদ্যোগ নেবো। ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় আমি সর্বদা সজাগ থাকবো। একই সাথে তিনি জেলা ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার লক্ষ্যে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

‎​নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেম্বার ভবন ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর