1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় কলম বিরতির আহ্বান গ্রাহকদের

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১২ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ন খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট শাখার গ্রাহকদের পক্ষ থেকে এক ঘণ্টার কলম বিরতির আহবানে কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংকের নারী-পুরুষ গ্রাহকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের সুশাসন রক্ষার স্বার্থে বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তারা নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ বিষয়ে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, আমানতকারীদের স্বার্থ উপেক্ষা করে গৃহীত সিদ্ধান্ত ব্যাংকের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা ব্যাংকের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

কলম বিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার গ্রাহক সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম আশিক, রফিকুল ইসলাম, সাজেদুর রহমান, ইসরাফিল হোসেন, গোলাম রাব্বানী সান্টু এবং প্রভাষক আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর