1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় লাউপাড়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন

আতাউর রহমান, বাগমারা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

 

বাগমারায় লাউপাড়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী:-

রাজশাহীর বাগমারা উপজেলার লাউপাড়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন ও পণ্য বর্জণের ডাক দেয়া হয়েছে।

সেই সাথে নির্বিচারে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি সকল পণ্য ও সেবা সামগ্রী বর্জণের ডাক দিয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বসাধারণ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লাউপাড়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক মাওলানা জামাল উদ্দিন ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাশাপাশি তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। এটা বড় আফসোসের কথা। মহান আল্লাহ পাক তাদের ফায়সালা করবে।
এছাড়াও বাংলাদেশের বাজারে ইসরাইলি পণ্যের যে আধিপত্য তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে ইসরাইলি পন্যের আর কোন ঠাই হবে না। আমরা তাদের সকল পন্য আজ থেকে বর্জন করলাম।

মাদ্রাসার পরিচালক আরো বলেন, যেখানেই মুসলমানারা অত্যাচারিত হবে সেখানেই আমাদের প্রতিবাদ করতে হবে। আজ ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লাউপাড়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসার সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান কবির। মানববন্ধন শেষে ফিলিস্তিনিদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর