1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় এমপি ডাঃ আব্দুল বারীর সঙ্গে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের মতবিনিময়

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার এর সঙ্গে মতবিনিময় করেছেন
ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার বেলা ১১টায় এমপি ডাঃ আব্দুল বারী সরদারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ এরশাদ আলীর নেতৃত্বে শিক্ষকরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং কলেজটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় শিক্ষকবৃন্দ ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, শিক্ষাবান্ধব নেতৃত্বের মাধ্যমে ডাঃ আব্দুল বারী সরদার বাগমারার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তারা এমপির পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার শিক্ষকদের সমাজের আলোকিত অংশ হিসেবে উল্লেখ করে নীতি-নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ এরশাদ আলী, সহকারী অধ্যাপক ফরমান আলীসহ কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর