1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় পান বরজে গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আবদুল হান্নান (৪৫) নামের এক অটোভ্যানচালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ অটোভ্যান চালক আবদুল হান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আবদুল হান্নান উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজনেরা জানান, আবদুল হান্নান কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। চিকিৎসা নেওয়ার পর তিনি শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েন। মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। পরে পরিবারের পক্ষে চিকিৎসা করানো হয়।

মঙ্গলবার সকাল থেকে বাড়ির পাশে স্ত্রী ও সন্তানের সঙ্গে বালু বহনের কাজ করছিলেন আবদুল হান্নান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্ত্রী-সন্তানের অগোচরে চলে যান। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের এক পানবরজে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। এসময় দ্রুত নামিয়ে চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত বলে জানানো হয়।

স্ত্রী রাহিমা খাতুন জানান, এর আগেও আবদুল হান্নান বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ছেলে রায়হান হোসেন (২২) জানান, আজকেও একসঙ্গে থাকার পর একটু সুযোগ পেয়ে গফায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ওই গ্রামের বাসিন্দা বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, আবদুল হান্নান দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো আপত্তি বা আত্মহত্যার কোনো অভিযোগ না থাকায় পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর