1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তির বিদায়-সংবধর্না

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭৪ বার পঠিত



বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম (শান্তির) অবসর জনিত চেক প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ৩ মার্চ সকাল ১১ ঘটিকায় তাহেরপুর কলেজ পরিবারের আয়োজনে কলেজ চত্বরে চেক প্রদান ও বিদায় সংর্বধনা প্রদান করা হয়। আয়োজনে কলেজ পরিবারের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও চেক তুলে দেওয়া হয়।

এই সময় অবসরপ্রাপ্ত অধ্যক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সত্যজিৎ রায় তোতা, অবসরপ্রাপ্ত সাবেক সহকারী অধ্যাপক শাহাদাত, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক খারুইল কবির খান সহ অবসরপ্রাপ্ত, অধ্যক্ষ অধ্যপক ও শিক্ষকরা আয়োজনে উপস্থিত ছিলেন।
এই সময় তাহেরপুর কলেজের সভাপতি আ ন ম সামসুর রহমান মিন্টু বক্তব্যে বলেন, আমার বাবা এই কলেজের অধ্যাপক ছিলেন, তাই এই কলেজ শুধু আমার আবেগ না, এটা আমার পরিবারের মত। আমি আমার সব টুকু শ্রম মেধা দিয়ে কলেজকে একটা শ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠা করব। সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তির উত্তর উত্তর সাফল্য কামনা করি।

বিদায় কালে অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি বলেন, আমি ২০ মাস এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। এই সময় কলেজের জমিজমা রক্ষাতে আমার সকল সহকর্মী সহযোগিতার পেয়েছি। যে কারণে কলেজে কোন জমি আমাদের হাতছাড়া হয়নি। আমি জানি না কতটুকু করতে পেরেচি আমি চেষ্টা করেছি, আমি ঘুরে দাড়িয়েছি। সকল মহলের সাহায্য নিয়েছি, এই কলেজের উন্নয়ন করার চেষ্টা করেছি। বিদায় বেলা আরেকটি কথা বলে যাই, এই কলেজের কোন প্রয়োজনে যদি আমাকে প্রয়োজন মনে করে, আমার সব টুকু (সম্পদ মেধা) দিয়ে আমি এই কলেজের পাশে থাকব ইনশাআল্লাহ।
উক্ত আয়োজনে কলেজের অধ্যাপক, শিক্ষক, জিবি সদস্য, কলেজের কর্মকর্তা- কর্মচারীসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিরা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর