1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযানে কঠোর বার্তা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটা ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এলাকায়। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এ অভিযানে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। তবে ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া না যাওয়ায় কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। এ সময় অনুমতিবিহীন পুকুর খননে ব্যবহৃত একটি ভেকু মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।
একই দিনে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায়। সেখানেও কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালানো হলেও কোনো অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এর আগে একই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছিল বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। টপসয়েল কাটা ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় দিনে এবং রাতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর