1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর মোহনপুরে তেল পাম্পে লাইনে দাঁড়িয়ে শ্রমিকের মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোকে আলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কেশরহাট এলাকার একটি তেল পাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আলাম উপজেলার বাকশৈল গ্রামের মুনছের আলীর ছেলে। তিনি স্থানীয় কেশরহাট বাঁশহাটে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সংকটের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাম। প্রচণ্ড রোদে অপেক্ষার এক পর্যায়ে হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর আগে একই উপজেলায় তেল নিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান হরিদাগাছি গ্রামের আব্দুল মালেক নামের আরও এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, তেল সংকট ও অব্যবস্থাপনার কারণে পাম্পগুলোতে এমন ভোগান্তি বাড়ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর