1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত


বাগমারা প্রতিনিধি :

সারাদেশের ন্যায় মঙ্গলবার রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


প্রশাসন জানায়, পরীক্ষার সময় প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকল প্রতিরোধ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাগমারা উপজেলার যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো— ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ, বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসা, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর কামিল মাদ্রাসা, সাকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজ।
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার মোট ৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর