1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো: জিয়াউল আলম

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

বাগমারা রাজশাহী প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জিয়াউল আলম জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীমহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদান, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখায় উপজেলা বাছাই কমিটি তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার এবং সহ-শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ মো: জিয়াউল আলমের সুযোগ্য নেতৃত্ব তাকে এই সম্মান এনে দিয়েছে।

এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ মো: জিয়াউল আলম বলেন, এই সাফল্য কেবল আমার একার নয়, এটি বাগমারা ডিগ্রি কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে এই সম্মানে ভূষিত করায় আমি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
অধ্যক্ষ মো: জিয়াউল আলমের এই সাফল্যে বাগমারার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, উপজেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও বাগমারার মুখ উজ্জ্বল করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর