1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় সড়ক দুর্ঘটনায় ২৫ পরীক্ষার্থী আহত; দুজনের অবস্থা আশঙ্কাজনক

মাহাবুর রহমান মনি, বাগমারা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮০৩ বার পঠিত

 

বাগমারায় সড়ক দুর্ঘটনায় ২৫ পরীক্ষার্থী আহত; দুজনের অবস্থা আশঙ্কাজনক

মাহাবুর রহমান মনি, বাগমারা:

রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন এসএসসি পরীক্ষার্থী মারাত্বকভাবে আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা দুইটার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে। ঘটনার পর পরই স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, উপজেলার গনিপুর ইউনিয়নের আচিনঘাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে অর্ধশত এসএসসি পরীক্ষার্থী মঙ্গলবার সকাল ৯ টার দিকে একই উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ীতে নিজ এলাকা আচিনঘাটে ফিরছিলেন।

গাড়ীটি ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে আসলে চালক বাঁকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নীচে উল্টে যায়। ওই সময় গাড়ীর নিচে সবাই চাপা পড়ে। দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে শাকিব (১৫) ও মারুফ (১৫) নামের দুই শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ ব্যপারে যোগাযোগ করা হলে আচিনঘাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ বকুল বলেন, সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হলেও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর