1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’।
সেই সাথে অবসরপ্রাপ্ত প্রদর্শক সামসুর রহমানের বিদায় সংবর্ধনা এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান।

সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ওয়ারেছ আলী।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রদর্শক সামসুর রহমানের দীর্ঘদিনের শিক্ষকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

একইসাথে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানানো হয়।

মাদ্রাসার শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। রঙিন ব্যানার, ফুলের সাজসজ্জা এবং শিক্ষার্থীদের আনন্দময় উপস্থিতি এটিকে একটি স্মরণীয় অনুষ্ঠানে পরিণত করেছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা যোগায় এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলতি বছর প্রতিষ্ঠান থেকে ৬০ জন শিক্ষার্থী দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর