1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মচমইল ডিগ্রি কলেজে সাংস্কৃতিক সন্ধ্যায় মাতাল জনপ্রিয় ব্যান্ড DRIFTLINE

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাগমারার মচমইল ডিগ্রি কলেজ পাড়া যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের মাতিয়ে তোলে রাজশাহীর জনপ্রিয় ব্যান্ড DRIFTLINE। প্রাণবন্ত পরিবেশনা ও সুরের মূর্ছনায় পুরো আয়োজনটি রূপ নেয় এক অনন্য সংগীত সন্ধ্যায়।

ব্যান্ডটির নেতৃত্ব দেন এর প্রতিষ্ঠাতা, সিইও ও কিবোর্ড প্লেয়ার সানি। লিড গিটারে ছিলেন সুইট, অক্টোপ্যাডে জয়ী, বেজ গিটারে অরুন এবং পারকিউশনে সনি মল্লিক। ভোকাল হিসেবে গান পরিবেশন করেন আরিফ, দীপ ও নেহা—যাদের কণ্ঠে জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উঠে আসে দর্শকদের সামনে।

দীর্ঘ ৬ বছর ধরে একসঙ্গে পথচলা এই ব্যান্ডটি ইতোমধ্যেই সারা বাংলাদেশে সাড়া ফেলেছে। বিশেষ করে পুরনো গানকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে সংগীতপ্রেমীদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছে DRIFTLINE।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা ব্যান্ডটির পরিবেশনায় মুগ্ধ হয়ে করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।

ব্যান্ডটির সিইও সানি বলেন, ভবিষ্যতে দর্শকদের জন্য আরও ভালো ও ভিন্নধর্মী গান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

রাজশাহীর সংগীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে DRIFTLINE ব্যান্ড।
সাংস্কৃতিক এই আয়োজনটি নববর্ষের আনন্দকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন আয়োজক ও উপস্থিত দর্শকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর