1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে বাড়ছে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এ পর্যন্ত ১৫ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পঠিত



‎লালমনিরহাট প্রতিনিধি :

‎রংপুর বিভাগ জুড়ে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধির ধারাবাহিকতায় লালমনিরহাট জেলাতেও আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ১৫ জন হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৩ জন রোগী লালমনিরহাট সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
‎​হাসপাতালে ভর্তি রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মো. আব্দুল মমিন বলেন,
‎​আমাদের এখানে বর্তমানে ৩ জন রোগী হাম-রুবেলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছি। আতঙ্কের কিছু নেই, তবে শিশুদের ক্ষেত্রে মা-বাবাদের সচেতন হতে হবে। সেই সাথে সঠিক সময়ে টিকা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর