1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পঠিত




মোঃ আতাউর রহমান
নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ঐতিহ্যবাহী বাগমারা ডিগ্রি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী পান্তা উৎসব
বাঙালির চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও কলেজ মাঠে পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়। গ্রামীণ আবহে সাজানো এই পান্তা উৎসবে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা একসঙ্গে বসে বাঙালিয়ানা খাবারে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম। তিনি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,
বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি আমাদের গর্ব। নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই আমরা প্রতি বছর এমন আয়োজন করে থাকি। ১৪৩৩ বঙ্গাব্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

পান্তা উৎসবের পাশাপাশি কলেজ চত্বরে আয়োজন করা হয় ছোট পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর শিক্ষার্থীদের পদচারণায় কলেজ মাঠ এক মিলনমেলায় পরিণত হয়। বর্ষবরণ উপলক্ষে পুরো কলেজ এলাকায় বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর