1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অবৈধভাবে পুকুর খনন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এস্কেভেটর অকেজো

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকায় অবৈধভাবে পুকুরের মাটি খনন ও বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬ খ্রি.) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

অভিযান সূত্রে জানা যায়, শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল মৌজায় প্রায় ৬০০ বিঘা কৃষি জমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
এ সময় অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ভেকু (এক্সেভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও গত ৩১ মার্চ ২০২৬ তারিখে একই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেবারও একটি ভেকু মেশিন জব্দ করে অকেজো করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমির টপসয়েল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর