1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় লুঙ্গী ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩১৭ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় লুঙ্গী ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে দুলাল (২৫) নামে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর সাঁওতালপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল বাড়ির অদূরে লাউপাড়া-শেখপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, দুলাল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রায় ১১ বছর ধরে তার চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি হয়নি। পরিবারটির দাবি, শারীরিক অসুস্থতা ও মানসিক কষ্ট থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

এদিকে এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় এক সপ্তাহ আগে দুলালের স্ত্রী সাগরি পরকীয়ার অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়েন। এ ঘটনায় গ্রাম্য সালিশ বসে এবং সেখানে তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি গ্রাম ত্যাগ করেননি। এ নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে জানা যায়। দুলাল ও সাগরির সংসারে দুইটি সন্তান রয়েছে।

স্থানীয়দের ধারণা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া ও পারিবারিক অশান্তির কারণেও দুলাল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর