
গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্ট:
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী ছিল বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৯টায় আদমদীঘি উপজেলা চত্বর থেকে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।