1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল: আজ সমাপনী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত




‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট সদর উপজেলার সিন্ধুরমতি তীর্থধামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা আজ শেষ দিন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মেলার শেষ দিনে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে সিদুঁর কেনা এবং পূজার্চনার বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
‎​
‎শুক্রবার (২৭ মার্চ) এই ঐতিহাসিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিন্দুরমতি দিঘির পাড়।

​মেলার শেষ দিনে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে মেলার মাঠে কিছুটা কাদা থাকলেও দর্শনার্থীদের উৎসাহে কোনো কমতি নেই। সনাতন ধর্মাবলম্বী নারীরা মেলার প্রধান আকর্ষণ হিসেবে সিঁদুর কেনায় ব্যস্ত সময় পার করছেন। তাদের বিশ্বাস, সিন্দুরমতি দিঘির পবিত্র জল স্পর্শ ও মেলা থেকে সিঁদুর কেনা পরিবারের জন্য কল্যাণকর। মেলায় হরেক রকমের মাটির খেলনা, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের দোকানেও ছিল উপচে পড়া ভিড়।

​আয়োজক কমিটি জানায়, শত বছরের পুরনো এই মেলাটি অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ দিনে জনস্রোত প্রত্যাশার চেয়েও বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

​আজ সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী লোকজ উৎসব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর