1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়তে দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা——ত্রাণমন্ত্রী দুলু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটকে আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দুর্যোগপ্রবণ এই অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

‎শুক্রবার (২৭ মার্চ) বিকালে জেলা শহরের তার নির্বাচনী এলাকার (লালমনিরহাট সদর-৩) চার্চ অব গড মিশন প্রাঙ্গণে আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি,প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ত্রানমন্ত্রী দুলু বলেন, লালমনিরহাটকে একটি আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার।

‎তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নই পারে এই জেলার চেহারা বদলে দিতে।

‎মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা লালমনিরহাটের বর্তমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। মাদক নির্মূল, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।

‎সভায় বক্তারা উল্লেখ করেন, ‘আলোকিত লালমনিরহাট’ শুধু একটি স্লোগান নয়, এটি একটি সম্মিলিত স্বপ্ন, যেখানে উন্নয়ন, ন্যায়বিচার, মানবিকতা এবং সামাজিক বন্ধন সমানভাবে গুরুত্ব পাবে।

‎মতবিনিময় কালে বক্তারা ,বিশেষ করে তরুণরা আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মসংস্থানমুখী লালমনিরহাট গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, স্টার্টআপ সহায়তা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের দাবি জানান।

‎লালমনিরহাট জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রাজিব আহসান, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সংগঠক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
‎সবশেষে, একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তোলার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর