1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আমরা বাগমারাবাসী রাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:

আমরা বাগমারাবাসী রাজশাহী মহানগর সমিতির উদ্যোগে বুধবার রাজশাহী শহর ও বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় ৪৫০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তি উপজেলার গোয়ালপাড়া গ্রামের হাতেম আলীকে হার্টের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

সমিতির পক্ষ থেকে বাগমারা উপজেলার মোহনগঞ্জ, মহব্বতপুর, বাগমারা, ভবানীগঞ্জ, বাইগাছা, বানাইপুর, হাটগাঙ্গোপাড়া, নরদাশ ও বেনীপুর এলাকায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী কলেজের (প্রাণিবিদ্যা বিভাগ) এর সহযোগী অধ্যাপক ও আমরা বাগমারাবাসী রাজশাহী মহানগর
সমিতির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আজাদ শফিকুর রহমান, সংস্কৃতি সম্পাদক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মেজবাউল হক দুলু, দপ্তর সম্পাদক আবু জাফর, সহ-অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক নিজামুলসহ বাগমারার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমিতির সম্মানিত সদস্যদের সহযোগিতায় এবং সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মন্ডল (ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)-এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সমিতির মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

২০১৯ সাল থেকে বাগমারার অসহায় দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠনটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর