1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ঈদকে সামনে রেখে বাগমারায় গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৪৭ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার সাঁইপাড়া এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-খিদমাহ ফাউন্ডেশন।
সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার মোঃ জাবের আলী এবং সাবেক মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম। এ সময় সমাজসেবক উজ্জ্বল বাবুলসহ এলাকার সচেতন ও মানবিক ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দের হাসি ফুটে ওঠে এবং তাদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা বলেন,
“মানুষ মানুষের জন্য—এই মানবিক বার্তা ছড়িয়ে দিতে আমরা সবসময় কাজ করে যেতে চাই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে ইনশাআল্লাহ আমাদের সমাজ আরও সুন্দর, সহমর্মী ও মানবিক হয়ে উঠবে।”
এ সময় স্থানীয়রা আয়োজকদের এ ধরনের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক দরিদ্র পরিবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে।
উল্লেখ্য, আল-খিদমাহ ফাউন্ডেশন একটি নতুন সামাজিক সংগঠন। সংগঠনটি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উপলক্ষে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন সারাবছরই মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

শেষে আয়োজকদের পক্ষ থেকে দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানানো হয় এবং ঈদকে আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসবে পরিণত করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর