1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়িকান্দিতে গর্ত থেকে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পঠিত



এম কে হীরা মানিক সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে জিহান (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯ঘটিকায় জোড়গাছা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান গত মঙ্গলবার তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। সে লালমিয়ার ভাগ্নে এবং গাবতলীর বালিয়াদিঘী গ্রামের টুলুর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিহান সকালে লোকচক্ষুর আড়ালে বাড়ির পশ্চিম পাশে বাঙালি নদীর তীরে গর্ত থেকে পাখি ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত গর্তের ভেতরে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে সে বাড়ীতে চলে আসে। পরে জোড়গাছা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়া নদীর পারে গিয়ে স্থানীয় ছাইফুল সাপুরের সাহায‍্যে গর্তে লুকিয়ে থাকা গোখরা সাপ ধরে মেরে ফেলে। ওইদিন বিকেলে জিহানকে বালিয়াদিঘী দাদার বাড়িতে নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, শিশুদের অবাধে ঝোপঝাড় বা জঙ্গলে যেতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গ্রামাঞ্চলে ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং শিশুদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর