1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় লাউপাড়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত


মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী:-

রাজশাহীর বাগমারা উপজেলার লাউপাড়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।

বিকেলের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও ওলামায়ে কেরাম মাদ্রাসায় সমবেত হতে শুরু করেন। বিশেষ করে মাঝিগ্ৰাম, একডালা, লাউপাড়া, বাগমারা, মহব্বতপুর ও পোড়াকায়াসহ পার্শ্ববর্তী অসংখ্য গ্ৰামের কয়েক হাজার মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। পুরো মাদ্রাসা মাঠ ও বারান্দা ইফতারের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মাদ্রাসার উন্নয়ন এবং বিশ্বশান্তি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি বছরের মতো এবারও এই আয়োজন অত্র এলাকার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এই বৃহৎ আয়োজন সফল হয়েছে। এলাকার বিভিন্ন স্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর