
গ্রাম বাংলা ২৪ নিউজ:
রাজশাহী বাগমারার নানসর হাফিজিয়া মাদ্রাসায় সাংবাদিক মো: হেলাল উদ্দিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২১ বছর ধরে এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। চলমান শিক্ষা কার্যক্রম কে গতিশীল ও সহায়তার অংশ হিসেবে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআন ও দ্বীনি শিক্ষা লাভ করছে।
নানসর এলাকাবাসীসহ, স্থানীয় দানশীল ব্যক্তি এবং সমাজসেবকদের আন্তরিক অনুদানে পরিচালিত হয়ে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম এবং পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন প্রভাষক আলহাজ্ব শাহিন উল ইসলাম।
ইফতার মাহফিল আয়োজনের মূল উদ্যোক্তা, সাংবাদিক হেলাল উদ্দিন ইফতারের পূর্বে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিশেষে মাদ্রাসার উন্নতি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।