1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বিদায় এই সুন্দর পৃথিবী’ লিখে না ফেরার দেশে পাড়ি জমালেন রেজিনা পাখি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী। আজ বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত রেজিনা সরকার পাখি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী মহানগরীর ওই এলাকায় আসাদুজ্জামান নূর সানি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ফেসবুক লাইভ ও শেষ বার্তা
আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডিতে (Rejina Sarkar Pakhi) আবেগঘন কিছু পোস্ট দেন। মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন আল্লাহ মাফ করুক জানিনা জান্নাতে যাব নাণকি জাহান্নামে যাব পৃথিবীতে আমার জন্য কোন সুখ নেই আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা’।

মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে তিনি লিখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী’। এছাড়াও মৃত্যুর আগমুহূর্তে ভারতের সেই কথিত প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট করেন এবং ফেসবুক লাইভে থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বিষয়টিকে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর