1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ভয়াবহ অগ্নিকান্ডে বাড়িঘর ভস্মীভূত 

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ভয়াবহ অগ্নিকান্ডে বাড়িঘরসহ ধুলিসাৎ হয়ে গেছে সবকিছু। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৩ টার দিকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অত্র ইউনিয়নের তজের আলীর ছেলে তোফাজ্জল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়। ঘটনার পর পরিবারের লোকজন এখন বাকরুদ্ধ।
জানা গেছে, বাড়িসহ গোয়াল ঘর, রান্নাঘর, বাথরুম, গরু, হাঁস, মুরগি, ধান, চাল, পেঁয়াজ, গরুর খাদ্যসহ বাড়ির সকল ধরনের আসবাবপত্র কোন কিছুই আর অবশিষ্ট নেই। পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে আর কিছুই পোড়ার বাঁকী নেই।
বর্তমানে বাড়িতে বসবাস করার মত কোনো পরিবেশ নেই। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।অগ্নিকান্ডে ক্ষতির পরিমান আনুমানিক ৮ -১০ লক্ষ টাকা হবে বলে স্থানীয়রা ধারণা করছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা বাবুল হোসাইন বলেন, আমার নিজ গ্রামের ঘটনা এটি। আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে কথা বলে তাদের স্বান্তনা দিয়েছি এবং ধৈর্য্য ধারণ করার জন্য বলেছি। কয়েকদিনের মধ্যে আমার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে বলে আমি প্রত্যাশা করি।
স্থানীয়দের ভাষ্য, তোফাজ্জল হোসেন কৃষি কাজ এবং গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের কাজ কর্ম করে সংসার চালাতেন। কিন্তু এখন তার আর কিছুই অবশিষ্ট রইলো না। সরকারি/বেসরকারি বা ব্যাক্তিগত পর্যায় থেকে সহযোগিতা ছাড়া এই পরিবারটির ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। তাই সকলের সহযোগিতা চেয়েছেন গ্রামবাসী।
এ বিষয়ে জানানো হলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম।বিষয়টি আমরা আমাদের উপর মহলকে অবহিত করেছি।
এবিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। ভুক্তভেগী পরিবারটি সহযোগীতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর