1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত





‎লালমনিরহাট প্রতিনিধি:

‎​লালমনিরহাট জজ কোর্ট এলাকায় সাধারণ অটোরিকশা চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎​
‎বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে জেলা জজ কোর্ট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এলাকার সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন, জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি (খাতাপাড়া) এলাকার মৃত সামসুল হকের ছেলে মোঃ মজমুল হক (৫০) ও জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০)।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ দল সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলনকালে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই মোঃ আলদাদ হোসেন এবং কনস্টেবল মোঃ লেবু মিয়া পিপিএম।
‎​
‎পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে
‎ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদাল দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধ স্বীকার করায় ​মোঃ মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও
‎​মোঃ মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর