1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মান্দায় ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পঠিত


রিপন হোসেন
​প্রতিনিধ , মান্দা (নওগাঁ)

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর মান্দায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগার’। সংগঠনের পক্ষ থেকে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

কর্মসূচির বিতরণ, বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর, চককামদেব, দক্ষিণ দাসপাড়া ও বিষ্ণুপুরসহ বেশ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল,ছোলা ও মুড়ি খেজুঁর ওরস্যালাইন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

কোষাধ্যক্ষ, একরামুল বারী সিজার বলেন, “আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে
অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। রমজানে কেউ যেন ইফতার নিয়ে কষ্টে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

সংগঠনের সভাপতি ও সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধা এক বার্তায় জানান,
​”প্রবাসে থাকলেও দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সবসময় মন কাঁদে। ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে। এই কার্যক্রমে যারা শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

প্রচার সম্পাদক শাফিউল ইসলাম রকি বলেন,”সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রচারের চেয়ে সেবাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”

উপস্থিত ব্যক্তিবর্গ ইফতার সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিপন হোসেন, গণমাধ্যমকর্মী আলামিন স্বাধীন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

স্থানীয়রা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বৃদ্ধির আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর