1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মর্মা’ন্তিক মৃ’ত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

যশোরের চৌগাছায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. হুমায়ুন কবির। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সার্জেন্ট হুমায়ুন কবির (৪৩) যশোর সেনানিবাসের ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার সদর এলাকায়। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করে আসছিলেন।

সূত্র জানায়, এদিন বিকেল ৫টা ২০ মিনিটে সেনানিবাসের ডিউটি ও রোলকল শেষে মোটরসাইকেলযোগে চৌগাছা সদরে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সোলোয়া বাজারের পশ্চিম দিকে চানআফরা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে সিএমএইচ যশোরের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানের নেতৃত্বে একটি সামরিক অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ উদ্ধার করে যশোর সিএমএইচে নিয়ে আসা হয়। বর্তমানে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম ও দাফন প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

ব্যক্তিগত জীবনে সার্জেন্ট হুমায়ুন কবির বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি ১৪ বছর বয়সী এক পুত্র এবং ৮ বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় এবং সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর