1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুয়ালালামপুর জোনে বিএসওএম ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ অনুষ্ঠিত, নেতৃত্বে নওগাঁর আসাদুল্লাহ আল গালীব রাব্বি।

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পঠিত


রিপন হোসেন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি,

কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর কুয়ালালামপুর জোন কমিটির ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ সোমবার কুয়ালালামপুরের তিতিওয়াংসা পার্কে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুয়ালালামপুর জোনের সদস্যরা আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এই আয়োজনের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি, যিনি নওগাঁ জেলার মান্দা থানার বাসিন্দা।

সেশনের সঞ্চালনা করেন সাবরিনা সূচনা, এবং সমন্বয় তত্ত্বাবধান করেন সাইয়ারা জামান।
অনুষ্ঠানটি শুরু হয় সৌহার্দ্যপূর্ণ পরিচিতি ও আলোচনা পর্বের মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় বল পাসিং গেম, সংগীত পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। অংশগ্রহণকারীদের জন্য দেশীয় খাবারের বিশেষ আয়োজন রাখা হয়, যাতে প্রবাসে থেকেও তারা বাংলাদেশের স্বাদ ও সাংস্কৃতিক আবহ অনুভব করতে পারেন।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক খোকন খন্দকার ও তৌপাজ্জল হোসাইন। এছাড়া আল আমিন হোসেন, ফুয়াদ আহমেদ সাকিব, রুসো আহমেদ, প্রিন্স, জিসান, সানুসহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন,
“কমিটির প্রত্যেক সদস্যই আমাদের সংগঠনের সম্পদ। তারা এখানে নেতৃত্ব, সংগঠন পরিচালনা, ভলান্টিয়ারিং এবং নেটওয়ার্কিং-এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা ভবিষ্যতে দেশের জন্যও সুফল বয়ে আনবে।

উল্লেখ্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই সংগঠন শুরু থেকেই সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর