1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী-৫ আসনে বিশাল ব্যবধানে দাঁড়িপাল্লাকে হারিয়ে ধানের শীষের নজরুল মণ্ডলের জয়

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পঠিত

জাহাঙ্গীর আলম আকাশ
দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, রাজশাহী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ৭টার পর থেকে একে একে কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করে।

সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, রাজশাহী-৫ আসনের ৬৪টি কেন্দ্রের সবকটিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ৭২ হাজার ৮৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে ব্যারিস্টার রেজাউল করিম পেয়েছেন ১ হাজার ৮০১ ভোট, ঘোড়া প্রতীকে শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল পেয়েছেন ৫৯৭ ভোট, মোটরসাইকেল প্রতীকে অ্যাডভোকেট রায়হান কায়সার পেয়েছেন ১৮৩ ভোট।

বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকে মো. আলতাফ হোসেন মোল্লা পেয়েছেন ৩২৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রুহুল আমিন পেয়েছেন ২০২ ভোট।

এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৩ হাজার ৬৯১ এবং ‘না’ ভোট পড়েছে ৩৬ হাজার ১৪৭ টি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর