1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় বাগমারা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত



স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে আসায় উজ্জীবিত তৃনমুল নেতা কর্মীরা।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচ’টায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে হাটগাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’কে বিজয়ের লক্ষে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ।
প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, কৃষকদলের উপজেলা আহবায়ক আব্দুল জলিল, উপজেলা মৎস্যীবী দলের সভাপতি কছিম উদ্দীন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, এ্যাড নাসির উদ্দীন সহ আরও অনেকে।
সভায় বক্তারা উল্লেখ করেন, বাগমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সব বিভেদ ভুলে এখন তারা এক ছাতার নিচে। প্রচার-প্রচারণা, সভা সমাবেশ, লোক সমাগম, ভোটের মাঠে এখন সরব বিএনপি নেতা-কর্মীরা। উজ্জীবিত তৃণমূল।
কারণ সতেরো বছর বিএনপির নেতা-কর্মীরা ছিল মামলা-হামলা, নিপীড়ন নির্যাতনের শিকার। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
কোন স্বাধীনতার বিরোধী শক্তির দ্বারা আমরা শাসিত হতে চাই না। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক ছাতার নিচে আসা ছাড়া উপায় ছিল না।
স্বাধীনতার বিরোধী শক্তি এবং গুপ্তরা এখন অপ-প্রচারকে বড় হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে। তারা কোন কোন ইউনিয়নে কর্মী সংকটে । কিন্তু তাঁরা অপপ্রচারে পিছিয়ে নেই। ভোটের মাঠে প্রতিপক্ষ সুবিধা না করতে পেরে নানা অজুহাত খাড়া করছে।
বিএনপি কর্মীরা ধানের শীষ ছাড়া অন্য মার্কায় কোনদিন ভোট দেয়নি। ধানের শীষ আমাদের অস্তি-মজ্জায় মিশে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ডিএম জিয়াকে বিজয়ী করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেছি। আমি বিন্দুমাত্র ভুলত্রুটি করে থাকলে নিজগুণে আপনারা ক্ষমা করে আমাকে ও আমার দলকে বিজয়ী করবেন। সব সময় আপনারা আমাকে পাশে পাবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, ছাত্রদল উপজেলা সভাপতি মহব্বত হোসেন, ১৬ টি ইউনিয়ন এবং ২টি পৌর সভার সকল শ্রেণির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যৌথভাবে তাঁতিদলের উপজেলা আহবায়ক মামুনুর রশিদ মামুন ও যুবদল নেতা শাহাদাত হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর