1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁ সীমান্তে ১৪ বিজিবি’র অভিযানে ২১লাখ ৪২ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষ ৪২ হাজার ৮শ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ঘটিকায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০হাজার ৪শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন । উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার সিজার মূল্য-২০লক্ষ ৮০ হাজার টাকা।

অপরদিকে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের জনৈক বক্কর মাস্টার এর ইটের ভাটার সামনে কাচাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যার সিজার মূল্য-৬২ হাজার ৮শত টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, নিবার্চনী দায়িত্বপূর্ণ পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর