1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভবানীগঞ্জ পৌরসভায় ডা. বারীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার, ১ ফেব্রুয়ারি ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।

 

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন ডা. আব্দুল বারী সরদার। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা–সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন,
“জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত হলে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।”

 

তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়ন তার নির্বাচনী কর্মসূচির গুরুত্বপূর্ণ অঙ্গ। ভবানীগঞ্জ পৌরসভার ডাক্তা গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ আব্দুল বারী সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল বারী এবং মাস্টার মোঃ আঃ আহাদ কবিরাজ।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভা আমীর মাস্টার মোঃ আশরাফুল ইসলাম আশিক, মাস্টার মোঃ আঃ সালাম, এনসিপি বাগমারার আহ্বায়ক আলী মুর্তজা এবং অধ্যক্ষ ড. মোঃ ওয়ারেছ আলী। পথসভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ ইমরান আলী এবং সঞ্চালনা করেন মোঃ জাহিদুল ইসলাম।ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর